গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata ভারত-বাংলাদেশ ভোটার তালিকায় তৃণমূল কর্মী, দাবি বিজেপির

    ভারত-বাংলাদেশ ভোটার তালিকায় তৃণমূল কর্মী, দাবি বিজেপির

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। এরইমধ্যে বাগদার তৃণমূল কর্মী সাহিদুল বিশ্বাসের নাম ভারত এবং বাংলাদেশের ভোটার তালিকায় রয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।
    উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস সাহার দাবি তৃণমূল কর্মী সাহিদুল আদতে যশোরের চৌগাছার বাসিন্দা। বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটারকার্ডে নাম রয়েছে। বিজেপির আরও অভিযোগ নথি সহ বিষয়টি জেলাশাসকে জানানো সত্ত্বেও কোনও জবাব মেলেনি। অভিযোগ উড়িয়ে তৃণমূল কর্মী সহিদুল বিশ্বাসের দাবি জন্মসূত্রে তিনি ও তার পরিবার এদেশেরই বাসিন্দা। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদের কারণে মিথ্যাচার বলে দাবি করেছেন তিনি। একই বক্তব্য তৃণমূলের বয়রা অঞ্চল সভাপতির। এদিকে জলঙ্গিতে জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত নাসির বিশ্বাস। ক্রুটিনি করতে গিয়ে জেলা তৃণমূল হাতে এসেছে এই তথ্য। মালদার হরিহরপাড়ায় কার্যত একই ছবি।
    জীবিত রফিকুল শেখকে মৃত বলে দেখানো হয়েছে ভোটার লিস্টে। অন্যদিকে মাথাভাঙায় এপিক কার্ড থাকলেও ভোটার তালিকায় নাম নেই মহিলার। উত্তরপ্রদেশের এক বাসিন্দার নামে সোমা বর্মন নামে ওই মহিলার এপিক নম্বর। সোমা বর্মন দাবি করেছেন ২০২১-এ শেষবার বিধায়সভায় ভোট দিয়েছেন।