গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah সিইওকে স্বতন্ত্র ঘোষণার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

    সিইওকে স্বতন্ত্র ঘোষণার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

    0
    286
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিশেষ সংশোধনী বিতর্কের মধ্যেই নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। খবর এমনই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর বা সিইওকে স্বতন্ত্র করার নির্দেশ দিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
    চিঠিতে বলা হয়েছে এই দফতর স্বায়ত্ত্বশাসন পেলে তবেই নিরপেক্ষ ভোট সম্ভব। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীনে রয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয়। চিঠিতে বলা হয়েছে সিইও-র হাতে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্ত্বশাসনের ক্ষমতা সীমিত। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অধীন একটি সংস্থা বলে চিহ্নিত সিইও দফতর। তাই সিইওকে স্বতন্ত্র, স্বাধীন একটি পৃথক নির্বাচন দফতর তৈরি করতে হবে। যার সঙ্গে রাজ্যের অন্যান্য দফতরের কোনও সম্পর্ক থাকবে না। এই দফতরের স্বাধীন বাজেট পরিচালনার ক্ষমতা থাকবে। রাজ্যের অন্যান্য দফতরের সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না। স্বাধীন হলে রাজ্যের ওপর নির্ভরশীলতা থাকবে না সিইও দফতর।
    নির্বাচনী কর্মী নিয়োগেও আর নির্ভরশীলতা থাকবে না। এতে স্বাধীনভাবে সংশোধনী পরিচালনায় বাধা থাকবে না।