গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk ভোটারদের তথ্য নথিভুক্ত নয়, নিষেধাজ্ঞা কমিশনের

    ভোটারদের তথ্য নথিভুক্ত নয়, নিষেধাজ্ঞা কমিশনের

    0
    190
    272 company Election Commission er
    272 company Election Commission er
    গ্যারান্টির নামে ভোটারদের ব্যক্তিগত তথ্য নথিভুক্ত যাবে না বলে রাজনৈতিক দলগুলিকে উদ্দেশ্যে কড়া নিষেধাজ্ঞা জারি করল জাতীয় নির্বাচন কমিশন
     সূত্রের খবর, নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে যে, ফর্ম, লিফলেট বিলি করে, মিসড কলের মাধ্যমে বা ভোটার সার্ভের মাধ্যমে প্রস্তাবিত গ্যারান্টির জন্য ভোটারদের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে।এই ধরনের প্রত্যেকটি বিজ্ঞাপন এবং প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলার নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। চিঠি দেওয়া হয়েছে প্রতিটি রাজনৈতিক দলকেও। কমিশনের বক্তব্য, এভাবে আসলে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে।উল্লেখ্য, লোকসভার প্রচার পর্বে বিজেপির তরফে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের ফোন করা হচ্ছে।যা নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে বিরোধীরা। আবার কংগ্রেসও ন্যায় গ্যারান্টির প্রচারে বাড়ি বাড়ি লিফলেট বিলি করছে। সেসবেই এবার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন।