শুনানির আগে মাইক্রো অবজার্ভারদের ট্রেনিং

0
105
ছবি সৌজন্যে : নিজস্ব

এসআইআর শুনানির আগে মাইক্রো অবজার্ভারদের নিয়ে বৈঠক করেছেন সিইও মনোজ আগরওয়াল। বুধবার নজরুল মঞ্চে ওই বৈঠকে ছিলেন স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত।

খসড়া ভোটার তালিকার পর ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানি। নজরুল মঞ্চে বৈঠকের পাশাপাশি ৪ হাজার ৬০০ জন মাইক্রো অবজার্ভারকে প্রশিক্ষণ দেওয়ার কাজও চলেছে। মূলত দুটো ধাপে এই পর্ব চলেছে। শুনানি পর্বে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা কি, তার সবটাই হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়েছে।

এর আগে সোমবার নেতাজি ইন্ডোরে বিএলএদের নিয়ে বৈঠকে মাইক্রো অবজার্ভার নিয়োগ নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।