গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত করল নির্বাচন কমিশন

    প্রাথমিকের ইন্টারভিউ স্থগিত করল নির্বাচন কমিশন

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোটার দামামা বেজে গিয়েছে। আর সেই কারণে এবার নির্বাচন কমিশন স্থগিত করল প্রাথমিক শিক্ষা পর্ষদের ইন্টারভিউ প্রক্রিয়া।
    ইন্টারভিউ যাতে স্থগিত না হয় সেই কারণে সরকারকে ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সরকারের মাধ্যমে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে , ভোটের বিজ্ঞপ্তির আগেই শুরু হয়েছিল এই ইন্টারভিউ প্রক্রিয়া। তবে, আপাতত এই বিবাদের মীমাংসা না হওয়া পর্যন্ত ইন্টারভিউ স্থগিতই রাখলো তারা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৫ দফা ইন্টারভিউ নেওয়া হয়েও গিয়েছে। ষষ্ঠ দফার ইন্টারভিউ নেওয়ার কথা ছিল ৬ এপ্রিল।
    আর তার আগেই ইন্টারভিউ স্থগিত করতে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, এবারে ১৩ হাজার ৪২১ শূন্যপদে নিয়োগ করবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদ।