ভোটের হার বৃদ্ধি নিয়ে কংগ্রেসের অভিযোগ খারিজ কমিশনের

0
157
ছবি সৌজন্যে :নির্বাচন কমিশন
হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলে গরমিলের কোনও সম্ভাবনা নেই। কংগ্রেসের দাবি উড়িয়ে দিয়ে এমনই দাবি করেছে নির্বাচন কমিশন।
 হরিয়ানা ও মহারাষ্ট্রের ভোটের ফল নিয়ে একাধিকবার নির্বাচন কমিশনকে নিশানা করেছে কংগ্রেস। কিন্তু কমিশন সাফ জানিয়ে দিল, এতে বেনিয়ম বা গরমিলের কোনও ব্যাপার নেই। চূড়ান্ত ভোটের হার এবং প্রাথমিক ভোটের হারের মধ্যে ফারাক থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কমিশন কংগ্রেসকে পালটা চিঠি দিয়ে জানিয়েছে, বিকাল পাঁচটার সময় যে ভোটের হার দেওয়া হয়, এবং ভোটের চূড়ান্ত হারের মধ্যে পার্থক্য থাকা খুব স্বাভাবিক। কারণ, ওই সময় বিভিন্ন প্রান্ত থেকে ভোটের হার এসে পৌঁছায়। সেটা যোগ করার কাজ চলে। কমিশনের সাফ কথা, ভোটের হারে গরমিল হওয়ার কোনও সম্ভাবনাই নেই।
কারণ, ভোটের চূড়ান্ত হারের হিসাবের যে ১৭সি ফর্ম, সেটা প্রত্যেক রাজনৈতিক দলের এজেন্টদের বুথ থেকেই দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে ভোটের হার বাড়লে ধরা পড়বেই।