
নির্বাচনী কাজের মধ্যে অনুষ্ঠানবাড়িতে যোগ দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর ৭ জওয়ানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এই ৭ জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে অভিযুক্ত ৭ জওয়ান মুর্শিদাবাদে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নির্বাচনী দায়িত্বে থাকা অবস্থায় এমন আমন্ত্রণ গ্রহণ করা নিয়মবিরুদ্ধ বলে স্পষ্ট নির্দেশ রয়েছে কমিশনের।
অভিযুক্তদের অন্য রাজ্যে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজনকে ৭ দিন প্যারা মিলিটারি কাস্টডি দেওয়া হয়েছে। দুজনকে সতর্ক করা হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কমিশন।
