গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata নথি না থাকলেও আবেদনের সুযোগ থাকবে: কমিশন

    নথি না থাকলেও আবেদনের সুযোগ থাকবে: কমিশন

    0
    55
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কোনওভাবেই বৈধ ভোটারের নাম বাদ যাবে না আশ্বাস্ত করেছেন সিইও মনোজ আগরওয়াল। তিনি বলেছেন প্রয়োজনীয় নথি না থাকলেও শুনানি প্রক্রিয়ার পরেও ভোটাররা আবেদনের সময় পাবেন।

    তিনি আরও বলেছেন এসআইআর শুনানিতে জমা দেওয়া নথি পর্যবেক্ষণ করবেন কমিশনের নিযুক্ত স্পেশাল রোল অবজার্ভাররা। সোমবার থেকে এই কাজ শুরু হবে। ৪ জন নতুন স্পেশাল রোল অবজার্ভারকে এই কাজে সহায়তা করবেন মাইক্রো অবজার্ভাররা। ম্যাপিং, আন ম্যাপিং সবকিছুই টপ টু বটম চেক করা হবে। সিইও দফতর থেকেই পুরো কাজটি সম্পন্ন হবে।

    বারুইপুর, ময়নার দুই ইআরও এবং এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর না করার জন্য জাতীয় নির্বাচন কমিশনে আবেদন করেছিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। কিন্তু সেই আর্জিকে কার্যত আমল না দিয়েই জেলাশাসকদের রিমাইন্ডার পাঠানো হয়েছে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে।