অরূপের ‘বিএলও’ নজরদারি, পাল্টা সুভাষ

0
497
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এবার পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরির ডাক দিয়েছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়ার তৃণমূল সাংসদ বলেছেন বাংলায় ১ কোটি ভোটারের নাম কাটার পরিকল্পনা চলছে। তৃণমূলের বুথ লেভেল কর্মীরাও বিএলওদের সঙ্গে যান।

যে ভোটার থাকবে না তাঁর ফর্মটা নিয়ে ফিলআপ করে জমা দিন। পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি তৈরির কথা বলেছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। পাল্টা হুমকি দিয়ে সতর্ক করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি বলেছেন এরকম মস্তানি করলে কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে।

যিনি উপস্থিত থাকবেন তিনিও তো তাঁর ফর্ম ফিলাপ করবেন। অন্য কেউ কেন ফিলআপ করবেন।