
ডোমিসাইল সার্টিফিকেট কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য তা বিস্তারিত ব্যাখ্যা করে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওদের চিঠি পাঠাল সিইও দফতর।
চিঠিতে বলা হয়েছে এসআইআর-র আওতায় স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গ্রহণযোগ্য নথি হিসেবেই বিবেচিত হবে। তবে তার জন্য নির্দিষ্ট কিছু শত বাধ্যতামূলক করা হয়েছে। চিঠিতে স্পষ্ট করা হয়েছে ২০২৫-র ২৭ অক্টোবর জারি হওয়া এসআইআর নির্দেশিকা অনুযায়ী পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটি বৈধ যোগ্যতা নথি।
তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরণের শংসাপত্র কেবল রাজ্য সরকারের ১৯৯৯ সালের ২ নভেম্বরের নিয়ম অনুসারে ইস্যু হওয়া সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টরদের ইস্যু করা সার্টিফিকেটই গ্রহণযোগ্য হবে।
