গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Coochbehar ফাইনাল লিস্টের পরদিনই ইলেকশন ডিক্লেয়ার, সন্দেহ মুখ্যমন্ত্রীর

    ফাইনাল লিস্টের পরদিনই ইলেকশন ডিক্লেয়ার, সন্দেহ মুখ্যমন্ত্রীর

    0
    593
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই ইলেকশন ডিক্লেয়ার করে দিতে পারে। সন্দেহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলার মাঠের জনসভা থেকে মুখ্যমন্ত্রী আক্রমণ করে বলে বলেছেন ওদের চালাকি হচ্ছে ফাইনাল লিস্ট তৈরির পরদিন ইলেকশন ডিক্লেয়ার করা, যাতে কেউ কোর্টে যেতে না পারেন।

    এসআইআর-র নামে বহু প্রকৃত ভোটারের নাম কাটার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেছেন মারা যায়নি, তবুও মৃত বলে দেখানো হচ্ছে। বিয়ে হয়ে অন্যত্র চলে গিয়েছে, সেখানে তার নাম আছে কিনা দেখার আগেই পুরনো নাম কেটে ফেলা হচ্ছে।

    এরপরেই তিনি সতর্ক করে বলেছেন শুধু ড্রাফট লিস্টে নাম থাকলে হবে না ফাইনাল লিস্টে নাম আছে কিনা দেখতে হবে। তিনি আরও বলেছেন। ন্যায্য কারও নাম কাটা গেলে ডিএম অফিসে চিঠি দিতে বলেছেন। প্রত্যেকটা কেস টেক আপ করবেন। কারও কোনও অসুবিধে হলে তৃণমূলের ক্যাম্পে যেতে বলেছেন।