গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National নির্বাচনে কারচুপি! ৪২ বিধায়ককে নোটিস কোর্টের

    নির্বাচনে কারচুপি! ৪২ বিধায়ককে নোটিস কোর্টের

    0
    44
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় তথ্য গোপনের অভিযোগে কড়া পদক্ষেপ পাটনা হাইকোর্টের। বিহারের বিধানসভার স্পিকার প্রেম কুমার-সহ ৪২ জন বিধায়ককে নোটিস পাঠিয়েছে আদালত।
    সেই তালিকায় নাম রয়েছে বিহারের মন্ত্রী বিজেন্দ্র প্রসাদ যাদব-সহ শাসক ও বিরোধী দলের ৪২ বিধায়কের। একটি মামলার প্রেক্ষিতে পাটনা হাইকোর্ট এই নোটিস জারি করেছে বলে জানা যাচ্ছে।
    মামলার গুরুত্ব বিচার করে যত দ্রুত সম্ভব ৪২ জন বিধায়ককে জবাব দিতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এই বিষয়টিকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। পাটনা হাইর্কোটে এই মামলা দায়ের করেছিলেন বিহার বিধানসভা ভোটে দাঁড়ানো কয়েকজন প্রার্থী। তারপরেই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই বিধায়কদের জবাবের পরই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করবে আদালত।