আওয়ামী লীগকে ছাড়াই হয়তো ভোট হবে: কমিশন প্রধান

0
152
বাংলাদেশের আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা কম।বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দায়িত্বে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্ট ভাবে সংবিধান লঙ্ঘনকারী।
সংবিধান লঙ্ঘনের অভিযোগে তাদের বিচার হবে। তা না হলে আগামী দিনে দৃষ্টান্ত সৃষ্টি হবে না। বিগত তিন জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত ১০ লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী।আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। বিচারে যে শাস্তির বিধান হবে, তা ভোগ করে তারপরে ভোট করতে হবে আওয়ামী নেতাদের। বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নই। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা শাস্তিভোগ শেষ করে পুনর্গঠিত হতে না পারলে তাদের ছাড়াই নির্বাচন হবে। সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না।