
রেকর্ডে রাখার জন্যই নির্বাচনে হারার পরেও মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করতে চাননা তিনি। দলের সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনটি কালো, দিন হিসাবে চিহ্নিত করে প্রয়োজনে আগামীদিনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা বলেছেন তৃণমূল নেত্রী।
নির্বাচনে লুট করে বিজেপি, ১০০ আসনে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টৈ যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।কালীঘাটে দলীয় জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শপথের দিন তৃণমূল পার্টি অফিসে রবীন্দ্র সঙ্গীত বাজবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাষ্ট্রপতি শাসন করলে করুক। রেকর্ড থাক। তাঁকে বরখাস্ত করলে করুক। বরখাস্ত হলে কালো দিন হিসেবে রেকর্ড থাক। এ দিন দলের জয়ী বিধায়কদের নিয়ে মিটিং করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি মানুষকে বিশ্বাস করেন, জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে সরাসরি যুক্ত আছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী।







