উদয়ন-জগদীশের নির্বাচনী হুমকি, সরব শুভেন্দু 

0
435
ছবি সৌজন্যে : নিজস্ব
সিতাইয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভামঞ্চ থেকে মন্ত্রী উদয়ন গুহ ও সাংসদ জগদীশ বসুনিয়ার নির্বাচনী হুমকি-র ভিডিও এক্সে পোস্ট করে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নজরে এনেছেন শুভেন্দু অধিকারী।
বিরোধী দলনেতা এক্স পোস্টে লিখেছেন, ভয় দেখানো এবং জোর করে কোনও বিরোধী নির্বাচনী এজেন্টের অস্তিত্ব নিশ্চিত করার জন্য প্রসাশনের দু’জনের ভয়ঙ্কর হুমকি পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়াকে স্তব্ধ করার জন্য তৃণমূল কংগ্রেসের ভয়াবহ পরিকল্পনাকে উন্মোচিত করে।ভারতের নির্বাচন কমিশনকে অবিলম্বে সহিংসতা ও ভয়ের মাধ্যমে গণতন্ত্রকে শ্বাসরোধ করার এই নির্লজ্জ প্রচেষ্টার বিষয়টি বিবেচনা করতে হবে। এদিকে, বিজেপি কর্মীদের পেটানোর নিদান দিয়ে ফের বিতর্কে জড়িয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এই ভিডিও ছড়িয়ে পড়তেই ফের বিতর্ক দানা বেঁধেছে। উদয়ন গুহ বলেছেন, একটা বিধানসভায় যদি বিজেপি কর্মীরা একজনও তৃণমূল কর্মী মার খায়, তাহলে আটটা বিধানসভায় আটজন বিজেপি কর্মীকে মারা উচিত। ওরা যে ঘটনা ঘটিয়েছে তার খেসারত দিতে হবে । তৃণমূল ছেড়ে কথা বলবে না ।
পাশাপাশি তৃণমূল নেতার গুলি কাণ্ডেও বিজেপি বিধায়কের পরিবারের সব সদস্যদের গ্রেফতার করা উচিত বলেও দাবি তাঁর।