
২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। ইতিমধ্যেই ভোট প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন।
পোলিং স্টেশনে ইভিএম, ভিভি প্যাট পৌঁছে গিয়েছে। কেরলমে নির্বাচনী প্রচারে এবার চূড়ান্ত ত্রিমুখী লড়াই। বামেদের ক্ষমতা ধরে রাখার লড়াইতে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। তবে বাম-কংগ্রেসকে টক্কর দিতে প্রস্তুত বিজেপি।পুদুচেরির নির্বাচনী লড়াইতে এবার ফ্যাক্টর অভিনেতা থালাপতি বিজয়ের টিভিকে। বিজেপি ক্ষমতা ধরে রাখতে তাঁর সঙ্গে আসন সমঝোতার পথে গেলেও তা ফিরিয়ে দিয়েছে বিজয়।
এই পরিস্থিতিতে ভোট কাটাকাটিতে ক্ষমতা দখলের আশা দেখছে কংগ্রেস। অন্যদিকে, অসমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর হ্যাটট্রিকের পথে বিজেপি।






