১৫ ফেব্রুয়ারি আগেই বাংলাদেশে নির্বাচন: শফিকুল আলম

0
114
ছবি সৌজন্যে : সংগৃহীত
গণভোট নিয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, বাংলাদেশে ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে। কোনও শক্তি এটাকে পিছাতে পারবে না, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার দুপুরে নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্তি ও পুরস্কার বিতরণ শেষে একথা বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম আরও বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জানিয়েছে।
তাঁরা এটাকে হুমকি হিসাবে দেখছেন না। যেটা সবথেকে ভালো, প্রধান উপদেষ্টা সেটাই করবেন। আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন সিদ্ধান্ত নেবেন উপদেষ্টা ইউনূস বলে জানিয়েছেন তিনি।