গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ভোটার তালিকা প্রস্তুত হলে বাংলাদেশে নির্বাচন : ইউনূস

    ভোটার তালিকা প্রস্তুত হলে বাংলাদেশে নির্বাচন : ইউনূস

    0
    123
    ভোটার তালিকা প্রস্তুত হলেই বাংলাদেশের নির্বাচন ঘোষণা করা। এমনটাই জানিয়েছেন অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 
    রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের মাঝে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সংস্কারের বিষয়ে ঐকমত্য এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মাত্র এক সপ্তাহ সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অপরাধের দুর্গ গুঁড়িয়ে দিয়েছে। পাশাপাশি নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে ছয়টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেছেন।তিনি বলেছেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।