গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International নেপালে নির্বাচন, ছ’মাস পর গঠন হতে চলেছে সরকার 

    নেপালে নির্বাচন, ছ’মাস পর গঠন হতে চলেছে সরকার 

    0
    24
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ছ’মাস পর ফের সরকার গঠন হতে চলেছে নেপালে। বৃহস্পতির ভোটে জোড়া ব্যালটে নতুন সরকার বাছবে নেপাল। গত বছরের সেপ্টেম্বরে জেন জি বিক্ষোভের পর পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের।
    তার পর থেকে সে দেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কীর নেতৃত্ব দেন এই অন্তর্বর্তী সরকারের। প্রায় ছ’মাস পর নেপালে ফের সরকার গঠন হতে চলেছে। এ বারও ভোটে লড়ছেন কেপি শর্মা ওলি।
    ঝাপা-৫ আসনে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ছেন কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ। র‌্যাপশিল্পী থেকে রাজনীতিক হওয়া বলেন্দ্র গত বছর জ়েন জি আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। মোট ১৬৫টি আসন এফপিটিপি পদ্ধতিতে এবং বাকি ১১০টি আসন পিআর পদ্ধতিতে নির্বাচিত হবে। এফপিটিপি-র জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৪০৬ জন প্রার্থী। পিআর-এর জন্য ৩১৩৫ জন।