গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National নির্বাচনী হেরাফেরি,মমতার পাশে অখিলেশ

    নির্বাচনী হেরাফেরি,মমতার পাশে অখিলেশ

    0
    27
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পশ্চিমবঙ্গে বিজেপি এবার হারতে চলেছে এবং তাদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, দাবি করেছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পশ্চিমবঙ্গের ভোটে এবার জেতার লক্ষ্যে যেভাবে রাজ্যের প্রায় সব শীর্ষ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়েও সরব হয়েছেন তিনি।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে অখিলেশ যাদব বলছেন, দিদি আছেন, দিদিই থাকবেন।সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে সংবাদপত্রের কাটিং যুক্ত করে অখিলেশ যাদব লিখেছেন, একদিনেই ১৭৩ জন পুলিশ আধিকারিক এবং ৮৩ জন বিডিও-কে সরিয়েছে কমিশন। এই ঘটনাকে তিনি ,বদলি নয়, নির্বাচনী হেরাফেরি বলে মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, এত ব্যাপক সংখ্যায় প্রশাসনিক আধিকারিকদের বদলি প্রমাণ করে যে, বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের পরাজয় আঁচ করতে পেরেছে এবং সম্মানজনক হার নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ নিচ্ছে।

    লড়াই করে বিজেপিকে রুখতে পারেন একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের মুখে একাধিকবার এ কথা শোনা গিয়েছে। তবে ভোট ঘোষণার পর যেভাবে বাংলার আধিকারিকদের বদলি করা হচ্ছে, সেটা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ সপা প্রধান। তবে তাঁর সাফ কথা, পশ্চিমবঙ্গে নির্বাচনী হেরাফেরি করেও লাভের লাভ কিছুই করতে পারবে না বিজেপি।