চোর সন্দেহে নাবালককে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক!

0
257
ছবি সৌজন্যে :সংগৃহীত
মোবাইল চোর সন্দেহ নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক দিয়ে অত্যাচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহেশতলা পুরসভার কানখুলি পূর্ব পাড়ায়।
জানা গিয়েছে, মহেশতলার কানখুলি পূর্ব পাড়ায় একটি কোম্পানি ভাড়া নেয় সাহেন সা নামে শিলিগুড়ির এক ব্যক্তি। সোমবার এক নাবালককে মোবাইল চোর সন্দেহে মারধর ও নির্মমভাবে অত্যাচারের ভিডিও ভাইরাল হয় তারপর শোরগোল পড়ে যায়। ঘটনা জানা জানি হতে এরপর সাহেন সা সহ অন্যান্যরা পালিয়ে যায়।
সেখ সানজু কাছে থেকে ভাড়া নেওয়া সাহেনসা-র বক্তব্য, ২-৩ বছর আগে ভাড়া নেয় এছাড়াও মোবাইল চোর সন্দেহে মারধর ও পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে ইলেকট্রিক শক  দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনা জনার পর এলাকার মানুষ জনের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।