গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home West Medinipur ঝাড়গ্রাম-গোয়ালতোড়ে হাতির হানা, মৃত ২

    ঝাড়গ্রাম-গোয়ালতোড়ে হাতির হানা, মৃত ২

    0
    450
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দু’দিনে জঙ্গলমহলের দুই জেলায় হাতির হানায় মৃত্যু হয়েছে দু’জনের। শীতের সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে দলছুট দাঁতালের আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, একইভাবে ঝাড়গ্রামেও সপ্তাহের দ্বিতীয় দিন সাতসকালেই মৃত্যু হয়েছে এক বৃদ্ধ মহিলার।
    স্বাভাবিকভাবে বিক্ষিপ্ত দুটি ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই জেলায়। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানা এলাকা এবং মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার কুলটিকরী এলাকায় মৃত্যু হয় দু’জনের। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ হেঁটে হেঁটে এক ব্যক্তি তার আত্মীয় বাড়ি যাওয়ার সময় হাতির আক্রমণে মৃত্যু হয়। তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় দলছুট দাঁতাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বাঘাখুলিয়া গ্রামে হঠাৎই ঢুকে পড়ে একটি দলছুট হাতি। সেই সময় জঙ্গল রাস্তা ধরে আত্মীয় বাড়ি যাওয়ার সময় ফুটবল মাঠের সামনে হাতির মুখোমুখি পড়েন তিনি। দলছুট বুনো হাতি সামনে পড়ায় বেঘোরে প্রাণ যায় তার। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে মৃতদেহ উদ্ধার করেছে।
    তবে হাতির গতিবিধির উপর নজরদারি রাখা হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহন সরেন, বাড়ি ভাতুরবাধি এলাকায়।