কেরলে হাতির তাণ্ডব, আহত ১৭ পূণ্যার্থী

0
167
ছবি সৌজন্যে : এক্স
কেরলের পুথিয়াঙ্গাদি উৎসবে হাতির তাণ্ডবে গুরুতর আহত হয়েছেন ১৭ জন পূণ্যার্থী। ঘটনাটি ঘটেছে মালাপ্পুরম জেলার তিরুরে পুথিয়াঙ্গাদি উৎসবে।জানা গিয়েছে, উৎসবকে শত শত মানুষ জমায়েত হয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মেলায় আনা হয়েছিল সোনালী প্লেট পরানো পাঁচটি হাতি।সেখানে উপস্থিত মানুষ হাতিগুলোর ছবি তুলতে ব্যস্ত৷ আচমকাই একটি হাতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ভিড় লক্ষ্য করে তেড়ে যায়৷ মাহুত হাতিটিকে থামানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন৷ কিন্তু তিনি ব্যর্থ হন৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ এরপর ওই হাতি এক দর্শনার্থীকে শুড়ে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়।যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ।
এরপরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং আতঙ্কিত জনতা দিশেহারা হয়ে নিরাপদ স্থানে ছুটে যেতে থাকে।সেই সময়ের ভিড়ের মধ্যে পদপিষ্টের হওয়ার মতো ঘটনা ঘটে।যার জেরে আহত হয়েছেন বহু পূণ্যার্থী।