
কেরলের কোঝিকোড়ে দু’টি হাতির তাণ্ডবে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ পুণ্যার্থীর। এই ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি পুণ্যার্থী। সূত্রে খবর মানকুলাঙ্গারা মন্দিরে সন্ধ্যারতি চলাকালীন আতশবাজি ফাটালে আতঙ্কিত হয়ে পড়ে একটি হাতি পাশে দাঁড়িয়ে থাকা অন্য হাতিকে আক্রমণ করে বসে।
হাতির ভয়ে পুণ্যাথীদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। মন্দির ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ই পদপিষ্টের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। উল্লেখ্য, তিন মাস আগেই কেরালা হাইকোর্ট হাতির কুচকাওয়াজ নিয়ে কঠোর নির্দেশিকা জারি করেছিল।
তিন মাস কাটতে না কাটতেই এই ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। তবে, সুপ্রিম কোট, উচ্চ আদালতের নির্দেশকে অবাস্তব বলে নিষেধার গুলি স্থগিত করেছিল।
