ঝাড়গ্রামে যুবককে পিষে মারল দাঁতাল

0
249
ছবি সৌজন্যে : নিজস্ব
দাঁতালের তাণ্ডবে ঝাড়গ্রামে প্রাণ গেল যুবকের। জানা গিয়েছে ঝাড়গ্রামের পুনিয়াডাঙাতে বুধবার রাতেই ৩০ থেকে ৪০ টি হাতির দল তাণ্ডব শুরু করে। আতঙ্কে ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।
সাঁকরাইলের কেন্দুডাঙরি এলাকায় ফসল বাঁচাতে গিয়ে মৃত্যু হয় যুবকের। গ্রামবাসীরা হাতি খেদানোর চেষ্টা করেন। তখনই হুড়োহুড়িতে পড়ে যান বছর ২৩-র সঞ্জীত মাহাত। এরপরেই পিষে দেয় দাঁতালের দল।
তড়িঘড়ি সঞ্জীতকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।