গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment ছবি ফাঁসের হুমকি, আতঙ্কে ইরানি অভিনেত্রী 

    ছবি ফাঁসের হুমকি, আতঙ্কে ইরানি অভিনেত্রী 

    0
    143
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি সাইবার জালিয়াতির কবলে পড়েছেন। ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়, অভিনেত্রীকে এমনই হুমকি দিয়েছেন এক ব্যক্তি।

    সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এলনাজ। অভিনেত্রীর অভিযোগ থেকে জানা গেছে, এলনাজের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্যবহার করার ফন্দি করেছিলেন সেই ব্যক্তি।তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।এলনাজ নরৌজি বলেছেন, ১৮ জানুয়ারি অপরিচিত একজনের একটা ই-মেইল পান। সাধারণত সব ই-মেইলে খোলেনও  না। কিন্তু এই ই-মেইলে তাঁর পাসওয়ার্ড লেখা ছিল, যা দেখে এটি ওপেন করেন।পরের ঘটনা বর্ণনা করে এলনাজ বলেছেন, ই-মেইলে বার্তাসহ তিনি তাঁর ব্যক্তিগত একটি ছবি পান। তাতে লেখা,আমার কাছে আপনার ছবি আছে। অনলাইনে এগুলো ছড়িয়ে পড়ুক, এটা যদি না চান তবে যতটা দ্রুত সম্ভব উত্তর দিন। আর যদি জবাব না দেন, পরবর্তী ই-মেইলে আপনার ছড়িয়ে পড়া ছবির লিংক যুক্ত থাকবে।এ ঘটনায় বেশ ভয়ে রয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, এই ঘটনার পর থেকে তাঁর নিজের সোশ্যাল মিডিয়া ব্যবহার করতেও ভয় হচ্ছে।রাতে ঘুমানোর সময়ও চিন্তা হচ্ছে। মনোবিদের সাহায্য নিতে হয়েছে অভিনেত্রী এলনাজ নরৌজিকে। মনে হচ্ছে, সব সময় তাঁর উপর নজর রাখা হচ্ছে।উল্লেখ্য,এলনাজ নরৌজি ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন।জন্মের পরপরই জার্মানিতে পাড়ি জমান তার মা-বাবা। এ কারণে জার্মানির নাগরিক এলনাজ।মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ে অভিষেক হয় তার। স্নাতক ডিগ্রি অর্জনের পর ভারতে চলে আসেন।

    ২০১৭ সালে উর্দু ভাষার ,মা জোনা সিনেমার মাধ্যমে পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। আর,স্যাক্রেড গেমস ওয়েব সিরিজের মাধ্যমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় এলনাজ নরৌজির।