গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইলন মাস্কের রাজনৈতিক দলের পরিকল্পনা স্থগিত

    ইলন মাস্কের রাজনৈতিক দলের পরিকল্পনা স্থগিত

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক নীরবে তার নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা স্থগিত রেখেছেন।রিপোর্টে বলা হয়েছে, ইলন মাস্ক তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, আপাতত তিনি নিজের প্রতিষ্ঠানগুলোতে মনোযোগ দিতে চান।

    তবে এ নিয়ে কোনো সরাসরি মন্তব্য না করে ইলন মাস্ক সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল যা-ই বলুক, তা কখনোই সত্য বলে ধরে নেওয়ার কারণ নেই। উল্লেখ্য,বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক জুলাইয়ে আমেরিকা পার্টি নামের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করে ছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কর কমানো ও ব্যয় বিল নিয়ে বিরোধের জের ধরেই তাঁর সেই উদ্যোগ।

    তবে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইলন মাস্ক আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষায় বেশি মনোযোগ দিচ্ছেন। সহযোগীদের কাছে তিনি স্বীকার করেছেন, নতুন দল গঠনের পথে গেলে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে তাঁর সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।