
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এ বার আদালতের দ্বারস্থ হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া,এক্স।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কর্নাটক হাই কোর্টে মামলা করেছে তারা দেশের তথ্যপ্রযুক্তি আইনের একটি নির্দিষ্ট ধারাকে কেন্দ্র যে ভাবে ব্যাখ্যা করছে, তা নিয়ে আপত্তি রয়েছে মাস্কের সংস্থার। এক্স-এর দাবি, এর মাধ্যমে অনলাইনে বিষয়বস্তুর উপর অবৈধ ভাবে নিয়ন্ত্রণ এবং একতরফা কাটছাঁটের ,সেন্সরশিপ চেষ্টা করা হচ্ছে। তাদের বক্তব্য, এটি সুপ্রিম কোর্টের পূর্ববর্তী একটি রায়ের পরিপন্থী। এর মাধ্যমে অনলাইনে স্বাধীন ভাবে মতপ্রকাশের অধিকারকে খর্ব করা হচ্ছে বলে অভিযোগ মাস্কের সংস্থার।তথ্যপ্রযুক্তি আইনের ৭৯(৩)(বি) ধারাকে কেন্দ্র যে ভাবে ব্যবহার করছে,তাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছে সোশ্যাল মিডিয়া,এক্স।এ ক্ষেত্রে ২০১৫ সালে সুপ্রিম কোর্টের একটি রায়ের কথাও তুলে ধরেছে তারা। ওই মামলায় বলা হয়েছিল,কেবলমাত্র সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বা ৬৯(এ) ধারায় নির্দিষ্ট পদ্ধতি অনুসারে কোনও বিষয়বস্তু ব্লক করা যেতে পারে।
কিন্তু কেন্দ্র ওই ৬৯(এ) ধারার তোয়াক্কা না-করেই পদক্ষেপ করছে বলে অভিযোগ সোশ্যাল মিডিয়া,এক্স-এর।








