দু’বার প্রাণঘাতী হামলার চেষ্টা, বিস্ফোরক ইলন

0
185
Attempted two fatal attacks explosive Elon
Attempted two fatal attacks explosive Elon
গত ৮ মাসে তাঁর উপর দু’বার প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে।ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন টেসলা সিইও ইলন মাস্ক। এরপরেই প্রশ্ন উঠছে আমেরিকায় ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উপর প্রাণঘাতী হামলার পরই  এক এক্স ইউজার ইলন মাস্ককে নিরাপত্তা ৩ গুণ বাড়িয়ে নেওয়ার পরামর্শ দেন। কিছুক্ষণের মধ্যেই ওই শুভানুধ্যায়ীর বার্তার জবাব দিয়ে কার্যত বিস্ফোরক দাবি করেছেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন, আগামী দিন অত্যন্ত বিপজ্জনক। গত ৮ মাসে ২ বার তাঁর উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছে ২ জন। তাদের টেসলার সদর দফতর থেকে মাত্র ২০ মিনিটের দুরত্বে বন্দুক সহ গ্রেফতার করা হয়। এক্স সিইও-র এহেন দাবির পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার পর রিপাবলিকানদের সমর্থন করে এক বার্তা দিয়েছেন ইলন মাস্ক। পাশাপাশি নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রধানের ইস্তফার দাবিতেও সরব হয়েছেন টেসলা সিইও।