
সোশ্যাল মিডিয়া,এক্স-এ নতুন একটি পার্সোনাল মেসেজিং টুল চালু করেছেন ইলন মাস্ক। এতে বিটকয়েন-স্টাইলে এনক্রিপশন ব্যবস্থা থাকছে। ইলন মাস্ক বলেছেন, এখন এক্স-এ ,এক্সচ্যাট নামের নতুন একটি পার্সোনাল মেসেজিং সুবিধা আসছে, যেখানে থাকবে নির্দ্রিষ্ট সময় পর মেসেজ মুছে যাওয়ার সুবিধা।
নতুন টুলটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের এমন এক পরিকল্পনার অংশ, যেখানে তিনি এক্সকে চীনের সোশ্যাল মিডিয়া,উইচ্যাট-এর মতো একটি এভরিথিং অ্যাপ হিসেবে গড়ে তুলতে চাইছেন বলে খবর। উল্লেখ্য ২০২২ সালের অক্টোবরে টুইটার কিনে নিয়ে প্লাটফর্মটিকে,এক্স নামে নতুনভাবে ব্র্যান্ডিংয়ের পর থেকে সোশ্যাল মিডিয়াটি পুরোপুরি বদলে ফেলেছেন মাস্ক। একইসঙ্গে এতে পেমেন্ট ব্যবস্থা যোগের পাশাপাশি পণ্য ও সেবার মানের ক্ষেত্রে বিশ্বজুড়ে বাজার তৈরির পরিকল্পনা প্রকাশ করেছেন এই প্রযুক্তি বিলিয়নেয়ার। অন্যদিকে নতুন টুলটি বর্তমানে কেবল বিটা পরীক্ষকরা ব্যবহার করতে পারছেন।এটি এক্স-এর পুরনো ডাইরেক্ট মেসেজ বা ডিএম ফিচারের নতুন এক রূপ, যা দেখতে অনেকটা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো।এক এক্স-এ পোস্টে মাস্ক লিখেছেন, নতুন এক্সচ্যাট চালু হচ্ছে, যেখানে থাকবে এনক্রিপশন, মেসেজ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার সুবিধা,যে কোনও ধরনের ফাইল পাঠানোর সুবিধা এবং অডিও বা ভিডিও কলিং পরিষেবা।এটি প্রোগ্রামিং ভাষা রাস্টের ওপর তৈরি, যা বিটকয়েন-স্টাইলে এনক্রিপশন ব্যবহার করে পুরোপুরি নতুন এক সিস্টেম তৈরি করেছে।
এখানে ফোন নম্বর ছাড়াই সব ধরনের ডিভাইসে অডিও ও ভিডিও কল করতে পারবেন।এর আগে, এপ্রিলে অ্যাপ গবেষক নিমো ওউজি এক্সচ্যাট-এর শুরুর দিকের কিছু স্ক্রিনশট শেয়ার করে বলেছিলেন,অদৃশ্য মেসেজ মোডে সময় বাছাইয়ের তিনটি অপশন রয়েছে। যেমন,৫ মিনিট, ১ ঘণ্টা ও ৮ ঘণ্টা।
