গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International সন্তানের ‘বাহিনী’ বানাতে চান ইলন মাস্ক

    সন্তানের ‘বাহিনী’ বানাতে চান ইলন মাস্ক

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক অনেক সন্তান জন্ম দিয়ে একটি বিশাল বাহিনী বানাতে চান। এই উদ্দেশ্যে তিনি তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করে সম্ভাব্য মায়েদের সঙ্গে যোগাযোগ করছেন।এ ছাড়া সন্তান জন্মের প্রক্রিয়া ত্বরান্বিত করতে অনেককে তিনি সারোগেট মাদার হওয়ারও প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য, ইলন মাস্ক এখন পর্যন্ত চারজন মহিলার মাধ্যমে ১৪ সন্তানের বাবা হয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য নিশ্চিত করেছে।

    মাস্কের সন্তানের মা হওয়া এই মহিলারা হলেন অ্যাশলি সেন্ট ক্লেয়ার, গায়িকা গ্রাইমস, নিউরোলিঙ্কের কর্মকর্তা শিভন জিলিস ও তার প্রাক্তন স্ত্রী জাস্টিন মাস্ক।তবে একটি সূত্রের দাবি, মাস্কের সন্তানের প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, জাপানের কিছু কর্তার অনুরোধে মাস্ক একজন হাইপ্রোফাইল জাপানি মহিলাকেও নিজের শুক্রাণু পাঠিয়েছেন।অন্যদিকে,মাস্কের চার সন্তানের মা শিভন জিলিসকে অন্য মায়েদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। জিলিস মাস্কের সঙ্গে উচ্চপর্যায়ের কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন।এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বড় প্রযুক্তিবিদদের অংশগ্রহণে একটি নৈশভোজ।২৬ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার সেপ্টেম্বরে মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেন।

    অ্যাশলি জানান, মাস্ক তাকে একাধিক বার্তা পাঠিয়ে বিশাল পরিবার গড়ার ইচ্ছার কথা জানিয়েছেন। একটি বার্তায় মাস্ক তাকে বলেছেন, আমি চাই তুমি আবার গর্ভধারণ করো… এই পৃথিবী ধ্বংসের আগে আমাদের একটা লিজিয়ন তৈরি করতে হবে।প্রসঙ্গত, লিজিয়ন বলতে মূলত একটি সৈন্যদলকে বোঝায়, যাতে ৩ থেকে ৬ হাজার মানুষ থাকে। রোমান যুগে,লিজিয়ন বলতে সেনাবাহিনীর একটি বৃহৎ ইউনিটকে বোঝাত এবং এখনো অনেক সামরিক বাহিনীতে শব্দটি ব্যবহৃত হয়।