১ লক্ষ কোটি টাকা বে তন পাবেন ইলন মাস্ক

0
102
ছবি সৌজন্যে : এক্স

এবার এক ট্রিলিয়ন ডলার বেতন পেতে চলেছেন টেসলা কর্তা ইলন মাস্ক। টেসলার শেয়ারহোল্ডাররা বৃহস্পতিবার জানিয়েছে, যে সংস্থার সিইও ইলন মাস্কের বেতনের প্যাকেজ হতে চলেছে ১ ট্রিলিয়ন ডলার।

ইলন মাস্কও এই সিদ্ধান্তে খুশি হয়ে বলেছেন, শেয়ারহোল্ডারের ভোটিংয়ে তাঁকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ। এই বিপুল অর্থ দেওয়ার পিছনেও কিন্তু এক বিশেষ কারণ রয়েছে। অন্তত আরও সাড়ে সাত বছর যাতে টেসলা সংস্থাতেই থাকেন, তার জন্য এই বিপুল প্যাকেজের ঘোষণা। টেসলায় ইলন মাস্কের শেয়ারও প্রায় ২৫ শতাংশের বেশি হবে এবার থেকে।

নিজের সংস্থা টেসলার বৃদ্ধি নিয়ে একাধিক পরিকল্পনা থাকলেও, ইলন মাস্ক সম্প্রতিই ইঙ্গিত দিয়েছিলেন যে কোম্পানিতে তাঁর শেয়ার না বাড়ালে টেসলার দায়িত্ব তিনি ছাড়তে পারেন বা মালিকানা থেকে সরে আসতে পারেন। ইলন মাস্ক চাইছেন, তাঁর হাতে এতটা শেয়ার থাকুক, যাতে কোম্পানিতে তাঁর কতৃত্ব বজায় থাকে।