অধরা সোনা, অলিম্পিকে রুপো নীরজের

0
6344
Elusive gold Olympic silver by Neerj
Elusive gold Olympic silver by Neerj

সোনা নয় রুপো জিতে প্যারিস অলিম্পিক থেকে ফিরতে হল নীরজ চোপড়াকে।ভারতীয়জ্যাভলিন তারকা হেরে গিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে।

প্যারিসে ফাইনালের শুরুটা ভাল হয়নি নীরজ চোপড়ার। প্রথম থ্রো করতে গিয়ে পড়ে যান তিনি। দাগে পা লেগে যাওয়ায় প্রথম থ্রো বাতিল হয়। ফলে চাপ আরও বাড়ে। বাকি দু’টি থ্রোয়ের মধ্যে ভাল করতে হত তাঁকে। পাকিস্তানের আরশাদ নাদিম নিজের দ্বিতীয় থ্রোয়ে ছোড়েন ৯২.৯৭ মিটার। নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েন তিনি। ফলে চাপ আরও বেড়ে যায় নীরজ চোপড়ার উপর। সোনা জিততে হলে নিজের সেরা থ্রো করতে হত তাঁকে। দ্বিতীয় থ্রো ভাল করেন নীরজ চোপড়া। ৮৯.৪৫ মিটার ছোড়েন তিনি। চলতি মরসুমের সেরা থ্রোয়ের পরেও নীরজ চোপড়ার থেকে সোনা তখনও দূরে ছিল। নীরজ চোপড়ার তৃতীয় থ্রো-ও বাতিল হয়। দ্বিতীয় রাউন্ডেও শুরুটা ভাল হয়নি তাঁর। চতুর্থ থ্রো-ও বাতিল হয় নীরজ চোপড়ার। পরের থ্রোয়েও একই ছবি। মেজাজ হারাতে দেখা গিয়েছে ভারতীয় খেলোয়াড়কে। টোকিয়োর মতো প্যারিসেও নীরজ চোপড়ার কাছে সোনার আশা ছিল দেশবাসীর। কিন্তু সোনা জিততে পারলেন না তিনি। ইতিহাস গড়তে পারলেন না। তবে দেশকে পদক এনে দিয়েছেন তিনি।

 

অধরা সোনা, অলিম্পিকে রুপো নীরজের