
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স জাতীয় দলে ফিরলেন।৬ মাস স্কোয়াডের বাইরে থাকার পর উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন রিয়াল মাদ্রিদ তারকা।ওই ম্যাচে অধিনায়কত্বের ভারও থাকবে তার কাঁধে।এমবাপ্পের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।শেষ উয়েফা নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে।সে ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
এরপর টানা ৪ ম্যাচে স্কোয়াড রাখা হয়নি ফরোয়ার্ড এমবাপ্পেকে।উল্লেখ্য নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।এদিকে ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়োমেনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে।
এ ছাড়া ডাক পেয়েছেন উসমান দেম্বেলে ও তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়ে।ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।
