ইরানে ভারতীয়দের সতর্কতা দূতাবাসের

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
জরুরি প্রয়োজন বা দরকার ছাড়া ভারতীয় নাগরিকদের ভ্রমণ করতে বারণ করা হয়েছে ইরানে। ভারতীয় দূতাবাসের তরফে এক্স পোস্টে ইরানের যুদ্ধ পরিস্থিতির সামগ্রিক উন্নতি হলেও, ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।
 ইরান-আমেরিকা যুদ্ধ থামিয়ে শান্তি চুক্তির আলোচনা করছে। সেই চুক্তির আলোচনা অনেকটা এগোলেও, দুই পক্ষেই কিছু জটিলতা থেকে যাচ্ছে। তেহরান ও ওয়াশিংটন খসড়া চুক্তি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রেখেছে। এর মধ্যেই তেহরানে ভারতীয় দূতাবাস নতুন করে সতর্কতা জারি করা হল। জানানো হল, ইরানের নিরাপত্তা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে।
ভারতীয় নাগরিকদের ইরানে ভ্রমণের ক্ষেত্রে দূতাবাসের সতর্কতা অনুসরণ করতে বলা হচ্ছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বিনা প্রয়োজনে ইরানে ভ্রমণ করতে বারণ করা হয়েছে।