এআই নিন কিন্তু ডেটা বেহাত নয় : নাদেলা

0
151
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

মাইক্রোসফটের প্রধান সাত্যিয়া নাদেলার মতে, অনেক কোম্পানি বুঝতে না পেরেই এমন তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নির্মাতাদের হাতে তুলে দিচ্ছে,যা ভবিষ্যতে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল করতে পারে।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজার কোম্পানিগুলোকে নিজেদের ব্যবসায়িক তথ্যের মালিকানা ধরে রাখার আহ্বান জানিয়েছেন। এক ব্লগ পোস্টে নাদেলা লিখেছেন,কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজাররা আসলে দু’বার মূল্য দিচ্ছেন। নাদেলা লিখেছেন, আপনি মূলত বুদ্ধিমত্তার জন্য দু’বার মূল্য দেন। একবার অর্থ দিয়ে, আরেকবার আরও মূল্যবান কিছু দিয়ে, সেটি হলো সেই নিজস্ব জ্ঞান, যা প্রকাশ না করলে ওই বুদ্ধিমত্তাকে কার্যকর করা যায় না। আপনি যত ভালো ফল চান, তত বেশি সেই জ্ঞান মডেলকে দিতে হয়।তার মতে, কোম্পানিগুলো শুধু প্রশ্নই করছে না, বরং নিজেদের ব্যবসার সূক্ষ্ম দিকগুলোও মডেলকে শেখাচ্ছে।এ বিষয়ে তিনি লিখেছেন, মডেল শেখে ইউজারের লেখা নির্দেশনা,এজেন্টের ব্যবহৃত টুল এবং বিশেষ করে মডেল ভুল করলে মানুষ যে সংশোধন করে, সেখান থেকে। প্রতিটি সংশোধনই কোম্পানির নিজস্ব জ্ঞানে পরিণত হয়।নাদেলার ভাষায়, এই ধরনের জ্ঞান এমন সম্পদ, যা কোনো প্রতিযোগী অর্থ দিয়ে কিনতে পারে না। অথচ অনেক কোম্পানি নিজেরাই তা মডেল নির্মাতাদের হাতে তুলে দিচ্ছে।তিনি বলেন, যদি কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলো ইন্টারনেটের ওপেন তথ্য ব্যবহার করে নিজেদের মডেলকে প্রশিক্ষণ দিতে পারে, তাহলে কোম্পানিগুলোরও সেই মডেল বিশ্লেষণ বা ডিস্টিল করার সুযোগ থাকা উচিত।

ডিস্টিলেশন বলতে এখানে একটি মডেলের আউটপুট বিশ্লেষণ করে নতুন, তুলনামূলক কম ব্যয়বহুল মডেল তৈরি করার প্রক্রিয়াকে বোঝানো হয়।