
জোর করে দখল করতে গেলে এমার্জেন্সির মত পরিস্থিতি হবে। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গাজোলের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দখল কর গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে। কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে সেটা জরুরি অবস্থাকে মনে করায়। সারা দেশে জরুরি অবস্থা জারি করতে চাইলে মানুষ কিন্তু ক্ষমা করবে না। তাঁর হুঁশিয়ারি এখন দিল্লিতে ক্ষমতায় রয়েছে, পরে নাও থাকতে পারে। সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন তিনি ভোট চাইতে আসেননি। মানুষের মনে যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করতে এসেছেন।
মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। কেউ যেন ভয় না পায়, সবাইকে নিশ্চিন্তে থাকতে বলেছেন।








