রাজ্যের ভোট নিয়ে সোমবার কমিশনের জরুরি বৈঠক

0
44
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এবার ভোটের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।

পাশাপাশি আধা সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করবে তারা। শনিবার আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটের প্রস্তুতিতে জোর দেওয়া শুরু করেছে কমিশ। সোমবার রাজ্যের নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক বলে খবর। সোমবার সকালে বৈঠকে থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপিরা। বিকেলে কমিশনের সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার।

আধাসামরিক বাহিনীর নোডাল অফিসারের বৈঠক রয়েচে কমিশনের। প্রশাসনের তরফে জানানো হয়েছে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে টহল ও রুটমার্চ হবে।