আপদকালীন পরিস্থিতিতে প্রস্তুত : রাজ্যপাল

0
176
ছবি সৌজন্যে : নিজস্ব

যে কোনও আপদকালীন পরিস্থিতি তৈরি হলে ব্যবস্থা নিতে প্রস্তুত। আনসারুল্লা বাংলার জঙ্গির গ্রেফতারি প্রসঙ্গে এমনটাই বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মুর্শিদাবাদ থেকে আনসারুল্লা বাংলার দুই সদস্য গ্রেফতার হতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

তৃণমূল বেআইনি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের ঘাড়েই দোষ চাপিয়েছে। পাল্টা রাজ্যকে বিঁধেছেন বিজেপি নেতারা। এই আবহে সিভি আনন্দ বোস বলেছেন রাজ্যপাল হিসেবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে তিনি চান না।

তবে যে কোনও পরিস্থিতি তৈরি হলে তার মোকাবিলার জন্য তৈরি দেশ। শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটা দেখা উচিত।