মায়ানমারে জরুরি পরিস্থিতি, সাহায্য চাইল হু

0
106
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মায়ানমারের ভূমিকম্পের ফলে উচ্চ মাত্রার জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে  বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। এই পরিস্থিতির মোকাবিলার জন্য বিভিন্ন দেশের কাছে আবেদন জানানো হয়েছে । হু জানিয়েছে , মায়ানমারে মানুষের প্রাণ বাঁচাতে ও তাঁদের সংক্রামক রোগের হাত থেকে বাঁচাতে ৮০ লক্ষ ডলারের প্রয়োজন। আগামী ৩০ দিনের মধ্যে এই সাহায্য না পেলে পরিস্থিতি আরও অবনতি হবে।
ইতিমধ্যেই ভারত থেকে ত্রাণসামগ্রী নিয়ে বিমান পৌঁছে গিয়েছে ইয়াগনে। চিন, মালয়েশিয়া-সহ একাধিক দেশ সাহায্য পাঠিয়েছে। কিন্তু কথা দিলেও আমেরিকার তরফে এখনও কোনও সাহায্য পাঠানো হয়নি।