গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার পরিস্থিতি, তোপ শুভেন্দুর

    পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার পরিস্থিতি, তোপ শুভেন্দুর

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মত পরিস্থিতি চলছে। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    দেশজুড়ে জরুরি অবস্থা জারির ৫০ বছর পালন করছে বিজেপি। সল্টলেক ইজেডসিসিতে যুব মোর্চার কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এরাজ্যে প্রতিদিন, প্রতি মুহূর্তে সংবিধানকে হত্যা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, প্রশাসন, ক্যাডারবাহিনী এবং বিশেষ ক্যাটেগরির কমিটি রয়েছে তারাই এই কাজ করছে। তা সে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস, অভয়া কিংবা তামান্নার ঘটনা থেকেই স্পষ্ট। তিনি আরও বলেছেন বিধানসভায় বিরোধীদের কন্ঠ রোধ করে রাখা হয়েছে। মার্শাল দিয়ে বিরোধী বিধায়কদের ঘাড়ধাক্কা দেওয়া হয়। যোগ্যরা শিক্ষক-শিক্ষিকারা চাকরি পাচ্ছেন না। ৮ হাজারেরও ওপরে স্কুল বন্ধ। এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বই পড়তে হবে বলে নির্দেশ দিয়েছেন।
    এরাজ্যে রেহাই পান না বিচারপতিরাও। তাঁর দাবি এসব থেকেই স্পষ্ট এরাজ্যে গণতন্ত্র হত্যা হচ্ছে প্রতিদিন।