
বিনোদন জগতে বছরের অন্যতম আলোচিত পুস্কার গোল্ডেন গ্লোবের মনোনয়ন তালিকায় এবার জয়জয়কার এমিলিয়া পেরেজ সিনেমাটির।কমেডি অথবা মিউজিক্যাল বিভাগে সেরা সিনেমা সেরা পরিচালক, সেরা শিল্পীসহ ৮২তম গোল্ডেন গ্লোবের গুরুত্বপূর্ণ ১০ শাখায় মনোনয়ন পেয়েছে ফরাসি নির্মাতা জ্যাক অদিয়াঁরের সিনেমাটি।
চলতি বছরের আলোচিত সিনেমা,দ্য ব্রুটালিস্ট মনোনয়ন পেয়েছে ৭টি শাখায়। এর আগে ২৭টি বিভাগের মনোনয়ন ঘোষণা করেন অভিনেত্রী মিন্ডি ক্যালিং ও অভিনেতা মরিস চেস্টনাট। গোল্ডেন গ্লোবে ২ শাখায় মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার সিনেমা,অল উই ইমাজিন অ্যাজ লাইট। চলতি বছরের কান উৎসবে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি জিতেছিল কাপাডিয়ার সিনেমাটি। অল উই
ইমাজিন অ্যাজ লাইট, গোল্ডেন গ্লোবে সেরা অ-ইংরেজিভাষী সিনেমা ও সেরা নির্মাতা বিভাগে মনোনীত হয়েছে।উল্লেখ্য,আগামী বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোবের ৮২তম আসর।
