দিল্লি বিস্ফোরণ নিয়ে আবেগপ্রবণ শাহরুখ

0
100
ছবি সৌজন্যে : এক্স
২৬/১১, পহেলগাঁও ও সাম্প্রতিককালের দিল্লি বিস্ফোরণে নিহতদের প্রতি ও দেশের বীর সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলিউড বাদশা শাহরুখ খান বলেছেন, ভারতকে কোনোভাবেই নড়ানো যাবে না।
শনিবার মুম্বইয়ে আয়োজিত পিস অফ অনার্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বই পহেলগাঁও ও দিল্লির ঘটনায় নিহতদের পরিবার। সেখানেই দেশের সেনাবাহিনী ও নিহতদের উদ্দশ্যে বার্তা দিয়ে বাদশা বলেছেন, দেশের সেনাবাহিনী সর্বদা ১৪০ কোটির জনগণকে রক্ষা করে চলেছে।
সেই জন্য তাঁরা ১৪০ কোটি মানুষের আশীর্বাদ, ভালোবাসা অর্জনও করেন। ভারতের মধ্যে, ঐক্য, দৃঢ়তা বজায় থাকে তাহলে কেউ কোনও ক্ষতি করতে পারবে না। তা করার আগে দু’বার ভাববে। একইসঙ্গে শাহরুখ আরও বলেছেন, সকলে মিলে শান্তির পথ খুঁজে নিতে হবে।