
শপিং মলের মধ্যেই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের এগরায়। জানা গিয়েছে এগরার মোহনপুরের লালবাজারের পলাশীয়া এলাকার বাসিন্দা বছর ২২-র তাপস সাউ এগরা স্মার্ট বাজারের ওপরে ভূমি বিজেন্সির কর্মী ছিলেন।
তাপস ওই শপিং মলে অনেকদিন ধরেই কাজ করছেন। শুক্রবার ভোরে মলের মধ্যেই তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। এরপরেই পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমঘটিত কোনও সমস্যা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন তাপস। শপিং মলে তাপসের সহকর্মী এবং পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।








