কর্মসংস্থান-নারী ক্ষমতায়ন, ইস্তাহারে প্রতিশ্রুতি বামেদের

0
49
ছবি সৌজন্যে : নিজস্ব

কর্মসংস্থান, শিল্পায়ন থেকে নারী ক্ষমতায়ন। প্রতিশ্রুতি দিয়ে ইস্তাহার প্রকাশ করেছে বামেরা।

ইস্তাহার প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন একটি জনহিতকারী সরকার কী কী কর্মসূচি নেওয়া উচিত তাই রয়েছে বামফ্রন্টের ইস্তাহারে। তিনি বলেছেন রাজ্যে একটি নৈরাজ্যবাদী সরকার চলছে। দিল্লিতে যেই সরকার চলছে তারা মানুষকে বিভক্ত করছে। ফ্যাসিবাদী কায়দায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। প্রতিটি পরিবারের জন্য স্থায়ী কর্মস্থান করার প্রতিশ্রুতি দিয়েছে বামফ্রন্ট। প্রত্যেক বেকারকে অন্তত দুটি চাকরির বিকল্প দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ এলাকায় ২০০ দিন এবং শহরাঞ্চলে ১২০ দিন কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে। ৫ বছরে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ এবং স্বচ্ছতার সঙ্গে নিয়মিত এসএসসি, পিএসসি পরীক্ষার আশ্বাস দেওয়া হয়েছে।

শিল্পের পুনরুত্থান এবং আইটি পার্ক তৈরির পরিকল্পনাও রয়েছে তালিকায়। বিমান বসু বলেছেন রাজ্যে একটি নৈরাজ্যবাদী সরকার চলছে। দিল্লিতে তাই। এই সরকারের পতন হলে প্রকৃত উন্নয়ন সম্ভব।