গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Malda আন্তঃরাজ্য মাদকচক্রের মূল পাণ্ডা এনারুল গ্রেফতার

    আন্তঃরাজ্য মাদকচক্রের মূল পাণ্ডা এনারুল গ্রেফতার

    0
    165
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দীর্ঘ দিন ধরে তাঁকে খুঁজছিল পুলিশ। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছেন আন্তঃরাজ্য মাদক চক্রের পাণ্ডা এনারুল শেখ।
    মালদা জেলা পুলিশ সূত্রে খবর, কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার পাকড়াও করা হয়েছে কুখ্যাত ওই অপরাধীকে। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং তা সারা দেশে পাচার করার যে বিশাল চক্র চলে, তার অন্যতম মাথা মালদহের বাসিন্দা এনারুল। মঙ্গলবার মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছেন অভিযুক্ত।
    অনেক দিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে সাফল্য পেল পুলিশ। কারণ, শুধু এনারুলই নয়, তাঁর সঙ্গেই গ্রেফতার হয়েছেন কাকা ভবলু ওরফে শওকত শেখ।