গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National পুলিশের গুলিতে হত চার খুনে অভিযুক্ত দুষ্কৃতী

    পুলিশের গুলিতে হত চার খুনে অভিযুক্ত দুষ্কৃতী

    0
    378
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লি-হরিয়ানার সীমানায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক দুষ্কৃতীর। মৃতের নাম রোমিল বোহরা।
    দু’পক্ষের গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী আহত হন। মৃত দুষ্কৃতী রোমিলের  মাথার দাম ছিল তিন লক্ষ টাকা। হরিয়ানার যমুনানগরের বাসিন্দা রোমিলের বিরুদ্ধে চারটি খুন-সহ আটটি মামলা ঝুলছে। তার মধ্যে যমুনানগরেই তিনটি এবং কুরুক্ষেত্রে একটি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে দিল্লি-হরিয়ানা সীমানায় অভিযানে যায় দিল্লি পুলিশ। তখনই তাদের লক্ষ্য করে গুলি চালান রোমিল। পাল্টা গুলি চালায় পুলিশও। তখনই গুলিবিদ্ধ হন রোমিল।
    হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার, স্পেশ্যাল সেল প্রমোদ সিং কুশওয়াহা জানিয়েছেন, দিল্লির পুলিশের খাতায় ওয়ান্টেড ছিলেন রোমিল। তাঁর বিরুদ্ধে দিল্লিতে অস্ত্র আইনে মামলা রয়েছে।