গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুরে এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত প্রভাস

    বারুইপুরে এনকাউন্টার! পুলিশের গুলিতে মৃত প্রভাস

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্তে মঙ্গলবার রাত পৌনে ১টা নাগাদ প্রভাসকে নিয়ে সূর্যপুরে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক।
    সঙ্গে ছিলেন আরও কয়েক জন পুলিশ অফিসারও। ঘটনার পুনর্নির্মাণ করার উদ্দেশ্যেই প্রভাস-কে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময়ই ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, অভিযুক্ত প্রভাস পুলিশের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। তাঁকে আটকানোর চেষ্টা করায় পুলিশের দিকে এক রাউন্ড গুলিও চালান তিনি। পাল্টা গুলিতে জখম হন প্রভাস। ওই অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। রবিবার সকালে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। অভিযোগ তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ওই ঘটনার পর বিক্ষুব্ধ জনতার হাতে আটক হন প্রভাস। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধর্ষণ-খুনের মামলায় সেটাই ছিল প্রথম গ্রেফতারি।
    অন্যদিকে, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
    সূত্রের খবর, কবীর মোল্লা নামে ওই অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে পাকড়াও করে এসটিএফ, বারুইপুর এসওজি এবং জেলা পুলিশ। এখনও পর্যন্ত ধর্ষণ-খুনের মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার।