উত্তরপ্রদেশে ‘এনকাউন্টার’ মুজফফরনগরে হত দুষ্কৃতী

0
104
ছবি সৌজন্যে : এক্স
উত্তরপ্রদেশে এনকাউন্টার। বুধবার গভীর রাতে কুখ্যাত দুষ্কৃতী আমজাদকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। সেই সংঘর্ষে মৃত্যু হয়েছে আমজাদের।
পুলিশ সূত্রে খবর, আমজাদের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড-এর তালিকায় ছিল তাঁর নাম। বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে, মুজফফরনগরের বুঢানায় বিজ্ঞান রোডের কাছে দেখা গিয়েছে আমজাদকে। তার পরই পুলিশের বিশেষ দল সেখানে পৌঁছোয়। দাবি, পুলিশকে লক্ষ্য করে কার্বাইন দিয়ে গুলি চালাতে থাকেন আমজাদ। তার পর রাস্তার পাশের জঙ্গলে ঢুকে পড়েন।আমজাদকে ধরতে পুরো জঙ্গল ঘিরে ফেলা হয়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই দুষ্কৃতীকে প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু তা না করে পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকেন আমজাদ। পাল্টা গুলি চালায় পুলিশও। কয়েক রাউন্ড গুলির লড়াই চলে। তার পরই আমজাদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। সংঘর্ষে আহত হয়েছেন এক সাব-ইনস্পেক্টর এবং এক জন কনস্টেবল।