গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National লখনউয়ে শিশু ধর্ষণে অভিযুক্তকে এনকাউন্টার

    লখনউয়ে শিশু ধর্ষণে অভিযুক্তকে এনকাউন্টার

    0
    63
    ছবি : সংগৃহীত
    এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় এনকাউন্টারে উত্তরপ্রদেশের লখনউতে তিন বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্তকে এনকাউন্টারে খতম করেছে পুলিশ। ডিসিপি শ্রীবাস্তব জানিয়েছেন, অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হলে, তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই সময় গুলিবিদ্ধ হন অভিযুক্ত।
    তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। পুলিশ জানিয়েছে ফুটপাতে মায়ের পাশে শুয়ে থাকা শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। অপহৃত শিশুটির অবস্থা সঙ্কটজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার প্লাস্টিক সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    গত ২৮ মে লখনউয়ের মাদেগঞ্জে এক্ শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্তকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পাল্টা গুলি চালায় পুলিশও। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই আবার এনকাউন্টার লখনউয়ে।